চাঁদপুরে বিভিন্ন সময়ে নানান অজুহাতে নামে বেনামে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ক্ষতি সাধনকারী মোস্তফার বিচার দাবিতে মুক্তিযোদ্ধারা জেলাপ্রশাসন বরাবরে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে। আজ রোববার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ।
মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ক্ষতি সাধনকারী মোস্তফার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থ না নেয়া হয় তাহলে মুক্তিযোদ্ধারা ৭১ এর ন্যায় আবার গর্জে উঠবে।
চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদরে কমান্ডার আবুল কালাম চিশতির সভাপতিত্বে মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মহসিন পাঠান, মৃনাল কান্তি সাহা, ইয়াকুব আলি মাস্টার।
মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা অতিরিক্তি জেলা ম্যাজিস্টেড আব্দুল্লাহ আল মাহমুদ জামানের নিকট স্মারকলিপি প্রদান করেন।
এ সময় চাঁদপুর জেলা ও সদর উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।





