চরাঞ্চলে বসবাসরত ৫০০ অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা (চাল) বিতরণ করেছে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর। বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে রাজরাজেশ্বর ইউনিয়নে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আসাদুজ্জামান।
সরকারি কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করা হয়। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী, কোস্টগার্ড ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
১ মার্চ থেকে চাঁদপুর অভয়াশ্রম এলাকায় জাটকাসহ সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ। ৩০ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। এদিকে গত ১ মাসে জাটকা রক্ষা অভিযানে জেলা টাস্কফোর্স মেঘনা নদীতে অভিযান চালিয়ে জাটকা ধরার অপরাধে ১৮৭ জন জেলেকে আটক করে জেলা জরিমানা করেছে।





