চাঁদপুর জেলায় আরও ৪৯ জনের করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। নতুন ৪৯ জনসহ জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০০ জন। এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৫২ জন। সুস্থ হয়েছেন ২১৫জন। উপসর্গ নিয়ে মৃত্যু অব্যাহত রয়েছে।
শনিবার সকালে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, আজকে রিপোর্ট এসেছে ১০০টি। এর মধ্যে ৪৯টি পজিটিভ এবং ৫১টি নেগেটিভ। ৪৯ জনের মধ্যে মৃত দুইজনের রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে একজন চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের শামছল হক (৮০) ও মতলব উত্তর উপজেলার নিত্যলাল সরকার (৬৫)।
চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ জানান, আক্রান্ত ৪৯ জনের মধ্যে চাঁদপুর সদরে ৫, হাইমচর ৯, কচুয়া ৩, মতলব উত্তর ১৫, মতলব দক্ষিণে ৫, হাজীগঞ্জ ৬ ও ফরিদগঞ্জে ৬জন।
তিনি আরো বলেন, আজকে পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগী ৮০০জন (চাঁদপুর সদর ৩০৬, হাইমচরে ৬১, মতলব উত্তর ৬১, মতলব দক্ষিণে ৮৪, ফরিদগঞ্জে ৭৮, হাজীগঞ্জ ৮৩, কচুয়া ৩৪, শাহরাস্তি ৯৩।
আজকে পর্যন্ত জেলা মৃত্যুর সংখ্যা ৫২ (চাঁদপুর সদরে ১৪, ফরিদগঞ্জে ৬, হাজীগঞ্জে ১৪, শাহরাস্তি ৪, কচুয়া ৫, মতলব উত্তর ৭, মতলব দক্ষিণ ২)।





