চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম, ঢাকা কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু, স্বাধীতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকদের জন্য আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী কাল ৩১ আগস্ট শনিবার বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের ২য় তলায় তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে (ভিআইপি লাউঞ্জে) এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), এমপি। এছাড়া চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল প্রধান বক্তা হিসেবে উপস্থিত
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে চাঁদপুর জেলা সংসদ সদস্য, রাজনীতিবিদ, সচিব, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেব উপস্থিত থাকবেন ।





