চাঁদপুর শহর রক্ষা বাঁধে ধস

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

চাঁদপুর শহর রক্ষা বাঁধে ধস

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৩ জানুয়ারি, ২০২২

চাঁদপুর শহর রক্ষা বাঁধের বেশ কিছু এলাকার সিসি ব্লক হঠাৎ মেঘনা নদীতে ধসে পড়েছে। আর এতে করে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। গতকাল রোববার সকালে শহরের টিলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবর শুনে আশপাশের মানুষকে আতঙ্কে ছোটাছুটি করতে দেখা যায়।

স্থানীয়রা বলেন, সকালে হঠাৎ করে সিসি ব্লক দেবে যাচ্ছে বলে মানুষ ছোটাছুটি শুরু করে। প্রায় একশ মিটার এলাকার সিসি ব্লক নদীতে বিলীন হয়ে গেছে। সিসি ব্লক ধসে পড়ায় ফাটল দেখা দিয়েছে। তবে আরও এলাকা ভাঙতে পারে মনে করছেন স্থানীয়রা। ফাটল স্থানের আশপাশে প্রায় ১ হাজার পরিবার বসবাস করে। বর্তমানে সবাই আতঙ্কে রয়েছে।

চাঁদপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াস বলেন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঝুঁকিপূর্ণ স্থানে কাউকে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দ্রুত কাজ শুরু হবে। স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার জন্য বলা হয়েছে।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, আমরা সকাল থেকেই কাজ করছি। ভাঙন ও ফাটলের কারণে প্রায় ৮০ মিটার এলাকা ঝুঁকিপূর্ণ। তবে শিগগির ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads