সারা দেশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনের পাশে ককটেল বিস্ফোরণ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৫ ডিসেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনের পাশে টেনিস গ্রাউন্ডে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। এসময় টেনিস গ্রাউন্ডে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর পর জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও পুলিশ সুপার ছাইদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন জানান, টেনিস গ্রাউন্ডের পশ্চিমে পুরাতন ষ্টেডিয়ামের দিক থেকে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এদিকে ককটেলের প্রচণ্ড শব্দে আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এছাড়াও শহরের শান্তিমোড় মাইক্রোষ্টান্ড ও রাত ১১ টায় জেলা আওয়ামী লীগের অফিসের পাশে আরও ৪ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads