চাকরি স্থায়ী করণের দাবিতে মানববন্ধন

পল্লী সঞ্চয় ব্যাংকের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

পল্লী সঞ্চয় ব্যাংক

চাকরি স্থায়ী করণের দাবিতে মানববন্ধন

  • ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ জুলাই, ২০১৯

পল্লী সঞ্চয় ব্যাংকের চাকরি স্থায়ীকরণের দাবিতে ময়মনসিংহের ফুলপুরে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যরা মানববন্ধন করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ফুলপুর পুরাতন কোর্ট বিল্ডিং চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, একটি বাড়ি একটি প্রকল্পের ফুলপুর উপজেলা শাখা ব্যবস্থাপক আবুল বাশার, মাঠ সহকারী মাহবুবুর রহমান প্রমুখ। মানববন্ধনে প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বক্তারা ‘মাদার অব হিউম্যানিটি’ খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানিয়ে, অবিলম্বে বিলুপ্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পের ৩০ জুন, ২০১৬ পর্যন্ত কর্মরত কর্মকর্তা-কর্মচারী আইন অনুযায়ী সর্বপ্রথম পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ী নিয়োগ, বেতন বৈষম্য দূরীকরণ ও সকল পদে পদোন্নতি প্রদানের ব্যবস্থা কার্যকরের দাবি জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads