চাটমোহরে দুটি অবৈধ সোঁতি বাঁধ অপসারণ

চাঁটমোহর উপজেলার হান্ডিয়ালে কাটা নদীতে অবৈধ সোঁতি বাঁধ অপসারণ করা হচ্ছে।

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

চাটমোহরে দুটি অবৈধ সোঁতি বাঁধ অপসারণ

  • চাটমোহর (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১ সেপ্টেম্বর, ২০১৯

চলনবিল অধ্যুষিত চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের কাটা নদী ও বিলে স্থাপিত দুটি সোঁতি বাঁধ অপসারণ করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের সহায়তায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই বাঁধ অপসারণ করে।

আজ রবিবার (১লা সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেন। এসময় হান্ডিয়াল কাটা নদীতে স্থাপিত একটি ও দরাপপুর ব্রিজের পশ্চিম পাশের বিলে স্থাপিত অপর একটি অবৈধ সোঁতি বাঁধ অপসারণ করা হয়। অভিযানকালে ৮ কেজি মাছ জব্দ করা হয়।

জব্দ করা মাছ হান্ডিয়াল এতিমখানায় প্রদান করা হয়। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা প্রতি বছরের মতো এবারও নদী ও বিলের মুখে সোঁতি জাল পেতে মাছ নিধন শুরু করে। খবর পেয়ে প্রশাসন এই অভিযান চালায়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ও হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম আজাদ আদালতকে সহায়তা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads