চাটমোহরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল পিতা

প্রতীকী ছবি

সারা দেশ

চাটমোহরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল পিতা

  • চাটমোহর (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৬ অক্টোবর, ২০২০

পাবনার চাটমোহরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ এক পিতা তার মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা গ্রামে। ভাদরা গ্রামের ইন্তাজ আলী মোল্লার ছেলে শামীম হোসেন মধু (৩৬) দীর্ঘদিন ধরেই মাদকদ্রব্য হেরোইন, গাঁজা সেবনের সাথে জড়িত।

সে বাড়ির বিভিন্ন জিনিসপত্র বিক্রি করা ছাড়াও টাকার জন্য পিতা-মাতা ও ছোট ভাইবোনদেরকে নানাভাবে ভয়ভীতি দেখাতে শুরু করে। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইন্তাজ আলী মোল্লা সোমবার পুলিশে খবর দিয়ে ছেলে পুলিশের হাতে তুলে দেন।

এসময় সে গাঁজা সেবকনরত অবস্থায় ছিল বলে জানা গেছে। পুলিশ মাদকাসক্ত শামীমকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম শামীমকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শামীমকে জেলহাজতে পাঠনো হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads