জাতীয়

চার ঘণ্টা পর বনানীর আগুন নিয়ন্ত্রণে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ অগাস্ট, ২০২১

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ছয়তলা একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ শনিবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকাল ৯টা ১০ মিনিটে ভবনটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে। দীর্ঘ চার ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের ঢাকা মেট্রোর উপ-পরিচালক অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স দেবাশীষ বর্ধন বলেন, দুপুর ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভেতরে প্রচণ্ড (হিট) তাপ। ভেতরে সলিউশন, কাঠ, পিতল এবং অনেক দাহ্য পদার্থ রয়েছে। যার কারণে প্রচুর হিট এবং ধোঁয়ার সৃষ্টি হচ্ছে।

আগুনের সূত্রপাতের পরই ভবনটির ভেতরে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়। ফলে আগুন নেভাতে দীর্ঘ সময় লেগেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা বেগম।

কীভাবে ভবনটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads