নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী ট্রাকের চাপায় চার শিক্ষার্থী নিহতের ঘটনায় উত্তাল পুরো উপজেলা। এরই প্রতিবাদে সকালে পৌর শহরের প্রেসক্লাব মোড় এলাকায় দূর্গাপুর শ্যামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সচেতন নাগরিক । নিরাপদ সড়ক সহ নানা দাবিতে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এই সময়ে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায় ।
তারা জানায়, আর কত রক্ত দিলে বন্ধ হবে সড়কে মৃত্যুর মিছিল, প্রশাসন বারবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত সড়কে মৃত্যুর মিছিলে সংখ্যা কমাতে পারেনি । দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সব থেকে করবো না।
এর আগে গতকাল শনিবার রাতে উপজেলায় শান্তিপুরে বালুবাহী লরি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের পিছনে থাকা শিক্ষার্থীরা সড়কে পড়ে যায় । এই সময় পিছন দিক থেকে আসা বেপরোয়া গতির আরেকটি বালুবাহী ট্রাক শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয় দুইজন । পরে আহত অবস্থায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরো দুইজনের মৃত্যু হয়।





