চিকিৎসকদের রক্ষায় দেশে পর্যাপ্ত ব্যবস্থা নেই : রিজভী

সংগৃহীত ছবি

রাজনীতি

করোনা ভাইরাস প্রাদুর্ভাব

চিকিৎসকদের রক্ষায় দেশে পর্যাপ্ত ব্যবস্থা নেই : রিজভী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ মার্চ, ২০২০

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চিকিৎসকদের রক্ষায় দেশে পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার (৩০ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্স করে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘কোথাও সমন্বয় নেই। আক্রান্ত রোগী শনাক্তকরণের পর্যাপ্ত উপকরণ ও ব্যবস্থাপনা দেশে নেই। চিকিৎসকদের রক্ষার ব্যবস্থা নেই। যথেষ্ট মাস্ক, স্যানিটাইজার ও ভেন্টিলেটর নেই। পরীক্ষার ব্যবস্থা ছাড়া সরকার আক্রান্ত সংখ্যার যে তথ্য দিচ্ছে তা বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না।’

বিএনপি নেতা রিজভী আহমেদ বলেন, 'বর্তমান সরকারের পলিসি জনগণের কাছে একদম পরিষ্কার। নো কিট, নো করোনা। নো টেস্ট, নো করোনা। নো পেসেন্ট, নো করোনা। যে পলিসি করে ইরান ও ইতালি সরকার তাদের দেশের সর্বনাশ করেছে।'

তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে টানা দুদিন বলা হচ্ছে, দেশে নতুন করে করোনা আক্রান্ত নেই। অথচ পত্র-পত্রিকা, টেলিভিশনসহ মিডিয়ায় প্রতিদিন সর্দি, জ্বর, কাশিতে মারা যাওয়ার খবর দিচ্ছে।’

বিএনপি নেতা রিজভী বলেন, ‘করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যুর সংবাদ ছাপা হয়েছে আজকের খবরের কাগজে। এরমধ্যে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে একজন নারীসহ মারা গেছেন দুজন। ঠাকুরগাঁওয়ের এক অসুস্থ ছেলেকে নিয়ে পাঁচ হাসপাতালে ঘুরেও চিকিৎসা পাননি অসহায় বাবা।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads