রাজনীতি

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ হোসেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ ফেব্রুয়ারি, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ড. খন্দকার মোশাররফ হোসেন আগের চেয়ে এখন অনেকটা ভালো আছেন।

তিনি আরও জানান, সিঙ্গাপুরের ডাক্তারদের পরামর্শক্রমে গুলশানের বাসায় ৪-৬ মাস বেড রেস্টে থাকবেন ড. মোশাররফ। যেহেতু ব্রেইনে অপারেশন হয়েছে, তাই ডাক্তার আগামী ৪ মাস কোনো ধরনের জনসমাগম ও কারও সঙ্গে সাক্ষাৎ থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছেন।

bk-asif

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads