সারা দেশ

চুয়াডাঙ্গায় কবিরাজকে গলাকেটে হত্যা

  • ''
  • প্রকাশিত ১ জুন, ২০২৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় আব্দুর রাজ্জাক ওরফে রাজাই (৪৮) না‌মে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার যুগিরহুদা গ্রামের মাঠ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে‌ছে পু‌লিশ। নিহত ব্যক্তি সদর উপজেলার সুবদিয়া গ্রামের মৃত বেছের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শ‌নিবার (১ জুন) সকালে যুগিরহুদা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পিছনের মাঠে গ্রা‌মের কৃষকরা কাজ করতে গিয়ে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবারে সূত্রে জানা গেছে, নিহত আব্দুর রাজ্জাক ওরফে রাজাই ছিলেন গ্রাম্য কবিরাজ। পাশাপাশি তিনি কৃষি কাজ করতেন। তার দুই ছেলে মালয়েশিয়া প্রবাসী। গতকাল শুক্রবার (৩১ মে) বিকেল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। আজ শনিবার সকা‌লে সংবাদপাই মা‌ঠে রাজাই এর গলাকাটা লাশ প‌ড়ে আছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইন-চার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads