চুয়াডাঙ্গায় বাড়ির সামনে খেলতে গিয়ে লাশ হলো শিশু রিজভী

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

চুয়াডাঙ্গায় বাড়ির সামনে খেলতে গিয়ে লাশ হলো শিশু রিজভী

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি, ২০২১

চুয়াডাঙ্গায় আঁখ বোঝাই পাওয়ার ট্রলির চাপায় রিজভী (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রিজভী  সদর উপজেলার দর্শনা থানার কৃষ্ণপুর গ্রামে মুজিবপাড়ার ওসমান গনির ছেলে।

লাশের মরদেহ ময়নাতদন্ত জন্য শেষে দুপুর দুই টার দিকে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্থান্তর করে পুলিশ।

স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা জানায়, আজ সকালে রিজভী  ও তার বন্ধুরা বাড়ির সামনে রাস্তার ধারে খেলা করছিল। এমন সময় দ্রুতগতিতে দর্শনা চিনি কলে আঁখ নিয়ে যাচ্ছিলো একটি পাওয়ার ট্রলি। পাওয়ার ট্রলিতে আখ যেতে দেখে রিজভী  ও বন্ধুরা দ্রুতগামী ওই পাওয়ার ট্রলি থেকে আঁখ টেনে বের করে নিতে গেলে ঘটে বিপত্তি। পাওয়ার ট্রলির চাকার নিচে পড়ে মারাত্নক জখম হয় রিজভী । তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শাকিল আর সালাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার আগেই মারা যায় শিশুটি।

দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) শেখ মাহাবুবুর রহমান জানান, দুর্ঘটনার পর পাওয়ার ট্রলিটি আটক করা সম্ভব হলেও পালিয়ে গেছে এর চালক। শিশুটির মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে দুপুরে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads