চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিনিদি পাঠানো ছবি

সারা দেশ

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশিত ২১ জুন, ২০২২

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাটি বোঝাই ট্রাক্টরের বেপরোয়া গতি কেড়ে নিল এক সন্তানের জনক মিনাল হোসেনের (৩০) প্রাণ। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের কার্পাসডাঙ্গা বাজারের আরামডাঙ্গা বটতলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিনাল উপজেলার সদাবরি গ্রামের মৃত আত্তাবের ছেলে ও কার্পাসডাঙ্গা এলাকায় মিমপেক্স এগ্রোক্যামিকেলস লিঃ কোম্পানির ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিনাল মোটরসাইকেলযোগে কার্পাসডাঙ্গা থেকে রওনা হয়ে কবরস্থানমোড়ে দিকে যাচ্ছিলেন। আরামডাঙ্গা বটতলা নামকস্থানে পৌঁছালে পেছন থেকে দ্রুত গতিতে আসা মাটি বোঝাই ট্রাক্টর পেছন থেকে মোটর সাইকেলে  ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে মিনাল ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, বিষয়টি শুনেছি। লাশ পরিবারের লোকজন নিজ বাড়িতে নিয়ে গেছে। মাটি বোঝাই ট্রাক্টর আটক করে কার্পাসডাঙ্গা ফাঁড়িতে নিয়ে এসেছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads