সারা দেশ

চুয়াডাঙ্গায় ১ কে‌জি স্বর্ণ ও মোটরসাই‌কেলসহ মেম্বার আটক

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশিত ১০ মে, ২০২১

চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি ৬৩ গ্রাম স্বর্ণসহ সীমান্ত ইউনিয়ন পরিষদের মেম্বার চোরাকারবারি ইস্রাফিল হোসেন ওর‌ফে পুকু (৪৬)কে গ্রেপ্তার করে‌ছে বিজিবি।

গতকাল রোববার বি‌কে‌লে ঝিনাইদ‌হের ম‌হেশপুর ৫৮ বিজিবি’র এক‌টি দল চোরাচালান বিরোধী অভিযানে সীমান্ত এলাকার গয়েশপুর মাঠ থেকে তা‌কে আটক ক‌রে। 

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবির) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সোমবার রাত ১২ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রোববার বিকাল সাড়ে ৪টায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত গয়েশপুর বিওপির
নায়েব সুবেদার মোঃ জিলাস উদ্দিন এর নেতৃত্বে ৬ সদস্যবিশিষ্ট টহল দল জীবননগর উপজেলার গয়েশপুর স্কুল পাড়া মাঠে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় গয়েশপুর গ্রামের মৃত দৌলত হোসেনের ছেলে সীমান্ত ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার স্বর্ণ চোরাকারবারি ইস্রাফিল হোসেন পুকুকে ৩টি বিদেশী স্বর্ণের বার (১ কেজি ৬৩ গ্রাম) ও চোরাকারবারে ব্যবহৃত একটি এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল নগদ ১৮ হাজার টাকাসহ গ্রেপ্তার করেন। 

আটককৃত স্বর্ণ, মোটরসাইকেল ও নগদ টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৫৯ লক্ষ ১৮ হাজার ৬১৬ টাকা।

পরবর্তীতে উদ্ধারকৃত সোনা টাকা ও মোটরসাই‌কেলসহ আটককৃত আসামিকে জীবননগর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হ‌য়ে‌ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads