যুক্তরাষ্ট্র

চূড়ান্ত অনুমোদন পেল বাইডেনের ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা প্যাকেজ

  • প্রকাশিত ১১ মার্চ, ২০২১

করোনা মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের বিলে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।

বুধবার ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে পার্টি লাইন ভোটে বিলটি ২২০-২১১ ভোটে পাস হয়। খবর রয়টার্সের

করোনা মহামারি মোকাবিলায় এই বিলটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেছেন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা।

বিলটি বর্তমানে প্রেসিডেন্ট জো বাইডেনের সইয়ের অপেক্ষায় রয়েছে। তার সইয়ের মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বিলটি পাসের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত জানুয়ারিতে ক্ষমতাগ্রহণের সপ্তাহখানেক আগে এই প্যাকেজ ঘোষণা করেন জো বাইডেন। সেসময় তিনি বলেন, করোনা মহামারিতে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যা গত বেশ কয়েকটি প্রজন্ম কোনো দিন দেখেনি, কোনো দিন এমন সময়ের কথা ভাবতেও পারেনি।

এ বিল চূড়ান্ত অনুমোদন পাওয়ায় দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় জয় পেলেন ডেমোক্র্যাট এ প্রেসিডেন্ট। তিনি শুক্রবার বিলটিতে সই করার পরিকল্পনা করেছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।   

প্রতিনিধি পরিষদের সংশোধিত এই চূড়ান্ত বিলে বহু আমেরিকানকে এককালীন এক হাজার ৪০০ ডলার করে দেওয়ার জন্য মোট ৪০০ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। এতে মহামারীর সময়ে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়া ৯৫ লাখ লোককে ৩০০ ডলার করে বেকার ভাতা দেওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে। মহামারীর কারণে রাজ্য ও স্থানীয় সরকারগুলোর বাজেটে যে ঘাটতি তৈরি হয়েছে তা পূরণে এ বিলে প্রায় ৩৫০ বিলিয়ন ডলার ত্রাণ বরাদ্দও রাখা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads