সারা দেশ

চৌদ্দগ্রামে অবরোধের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবদলের বিক্ষোভ

  • ''
  • প্রকাশিত ২৪ ডিসেম্বর, ২০২৩

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলনের জনমত গঠনে ও চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার নির্দেশনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিক্ষোভ মিছিল করেছে যুবদল।

রোববার  সকালে চিওড়া এলাকায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মজুমদার মাছুম ও লতিফুল আলম মজুমদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য কামরুল ইসলাম ভূইয়া, কনকাপৈত ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নয়ন, মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের আহবায়ক আবদুল হালিম ভুঁইয়া, চিওড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মানিক, জগন্নাথদিঘী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নুরুন্নবী মানিক, গুণবতী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইউসুফ হোসেন আরিফ জিয়া, যুবদল নেতা শাহিন, ইমন, সৌরভ, দুলাল, রিপন, সৈকত, অন্তর, বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads