চৌদ্দগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

চৌদ্দগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ মার্চ, ২০২০

‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে নারী সমাবেশ, আলোচনা সভা ও উঠান বৈঠকের মাধ্যমে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

এ উপলক্ষ্যে আজ রোববার মুসলিম এইড চৌদ্দগ্রাম শাখার উদ্যোগে শুভপুর ইউনিয়নের কাছারিপাড়া সমিতির নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শুভপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও ইউপি মেম্বার হাজেরা বেগম। মুসলিম এইড চৌদ্দগ্রাম শাখার ম্যানেজার মোঃ ইমাম হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইউপি মেম্বার আবদুর রশিদ, কুলসুমা বেগম, আমেনা বেগম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুসলিম এইডের প্রোগ্রাম অফিসার আবদুল হান্নান, শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম, নাসির উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নারীবৃন্দ। আলোচনা সভা শেষে মুসলিম এইডের ক্ষুদ্র ঋণ নিয়ে নারীদের সক্ষমতা অর্জনে পারিবারিক বিভিন্ন সমস্যা ও গবাদি পশু পালন বিষয়ে পরামর্শ দেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads