চৌদ্দগ্রামে নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত

ফাইল ছবি

সারা দেশ

চৌদ্দগ্রামে নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জুলাই, ২০২০

কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন করে ১৬ নারী-পুরুষের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলাটিতে মোট করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। এরমধ্যে হোম কোয়ারেন্টিনে থেকে সুস্থ্য হয়েছে ২১৫ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৬৫১ জন। রিপোর্ট পেয়েছে ১৬০০ জন।

রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ হাবিবুর রহমান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, করোনায় নতুন শনাক্তরা হলেন-জগন্নাথদীঘি এলাকার তারিকুল ইসলাম, পৌর এলাকার লক্ষীপুরের জোসনা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবদুর রব, বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের শামছুন্নাহার, শামছুল হক, শুভপুর ইউনিয়নের পাশাকোটের করবুলের নেছা, চিওড়া ইউনিয়নের পাতড্ডা গ্রামের সেলিম, ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুরের রেজিয়া, সুমি, ঝুমুর। এছাড়া ২০ জুন নমুনা সংগ্রহের পর পজেটিভ আসা নারী-পুরুষ হলেন; গুণবতী ইউনিয়নের ময়ুরপুরের দেলোয়ার, মিয়াবাজার হাইওয়ে পুলিশের জয়নাল আবেদীন, জগন্নাথদীঘি এলাকার ইসলাম ফরাজী, উজিরপুর ইউনিয়নের মীর শহিদুল ইসলাম, গুণবতীর বেলায়েত হোসেন ও পৌর এলাকার ফালগুনকরার আমিনুল ইসলাম।

এদিকে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চারদিকে আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads