চৌদ্দগ্রামে বিরোধের জেরে বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চৌদ্দগ্রামে বিরোধের জেরে বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর, ২০১৯

কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামে বিরোধের জেরে বসতবাড়ির গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী হোসাইন মারুফ মোল্লা শিপন।

অভিযুক্তরা হলেন- একই গ্রামের এয়াকুব মোল্লা, ইকবাল হোসেন মোল্লা ও ইমরান হোসেন মোল্লা। রোববার বিকেলে সরেজমিন পরিদর্শন করে এর সত্যতা পাওয়া গেছে।

অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বসতবাড়ির ১৩ শতক জায়গা নিয়ে এয়াকুব মোল্লার সাথে শিপন মোল্লার পরিবারের বিরোধ চলছিল। এর মধ্যে ৯ শতক জায়গা শিপন মোল্লার দখলে রয়েছে। ওই সম্পত্তিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের বাগান রয়েছে। বাকি ৪ শতক জায়গা এয়াকুব মোল্লা গং জোরপূর্বক দখল করে রেখেছে। শনিবার কোনো কারণ ছাড়াই এয়াকুব মোল্লার নেতৃত্বে ইকবাল হোসেন মোল্লা ও ইমরান হোসেন মোল্লা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাগানের গাছগুলো কাটতে থাকে। এতে বাঁধা দিলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তারা শিপন মোল্লাকে হত্যার উদ্দেশ্যে এগিয়ে গেলে আত্মরক্ষাথে সে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের দ্বারা ১৫-২০টি গাছ কাটা অবস্থায় পায়।

পুলিশকে তাৎক্ষণিক কোনো সদুত্তর দিতে পারেনি অভিযুক্তরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads