কুমিল্লার চৌদ্দগ্রামে ৩০০ দুঃস্থ আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মাসুদ রানা।
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আবদুল হালিম প্রমাণিকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নাসির উ্িদন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হাসান, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষিকা নাজমা আক্তার প্রমুখ।
পরে প্রত্যেক দুঃস্থ আনসার-ভিডিপি সদস্যকে মাঝে প্যাকেটভর্তি চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, সাবান ও মাস্ক দেয়া হয়।





