ছাত্রীদের যৌন নির্যাতনের পর ভিডিও ধারণ, ২ শিক্ষক আটক

ছবি : সংগৃহীত

অপরাধ

ছাত্রীদের যৌন নির্যাতনের পর ভিডিও ধারণ, ২ শিক্ষক আটক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ জুন, ২০১৯

নারায়ণগঞ্জে ফাঁদে ফেলে ২০ ছাত্রীকে যৌন নির্যাতনের পর ভিডিও ধারণ করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে ভিডিওচিত্র দেখিয়ে ওই ছাত্রীদের মায়েদের সঙ্গেও একইভাবে যৌনাচারের অভিযোগ করা হয়।

এ ঘটনায় নারায়ণঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় অক্সফোর্ড হাইস্কুলের আশরাফুল আরিফ নামের ওই শিক্ষককে গণপিটুনি দিয়ে র‌্যাবের হাতের তুলে দেন এলাকাবাসী। একইসঙ্গে ওই শিক্ষককে মদদ দেওয়ার অপরাধে প্রধান শিক্ষককেও আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব স্কুলটিতে অভিযান চালিয়ে দুই শিক্ষককে আটক করে। এসময় তাদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন স্কুলটির শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় এলাকাবাসী।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন সিদ্ধিরগঞ্জ অক্সফোর্ড হাইস্কুলের শিক্ষক আশরাফুল আরিফ। নানা কৌশলে তাদেরকে ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক গড়ে তুলতেন তিনি।এমনকি সেই ভিডিওচিত্র ধারণের পর মোটা অংকের অর্থ আদায় করতেন তিনি। এমন অভিযোগে সকালে স্কুলে গিয়ে ওই শিক্ষককে আটকের পর মোবাইল ফোন যাচাই করেন এলাকাবাসী। এক পর্যায়ে তাকে গণপিটুনি দেয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আশরাফুলকে আটক করে র‌্যাব। এসময় মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads