সারা দেশ

ছিনতাই হওয়া অটোরিক্সা ও স্মার্টফোন ফিরে পেলেন রিকশা চালক

  • ''
  • প্রকাশিত ৬ জুন, ২০২৪

নাটোর প্রতিনিধি

নাটোরে পুলিশের সহায়তায় ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিক্সা ও স্মার্টফোন ফিরে পেয়েছেন রিকশা চালক মুন্না (১৮)। বুধবার দুপুর আড়াইটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং শেষে মুন্নার হাতে ছিনতাই হওয়া অটোরিক্সা ও মোবাইল ফোন তুলে দেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।

প্রতিবন্ধী মুন্না জেলার নলডাঙ্গা উপজেলার কাঠুয়াগাড়ী গ্রামের সাইদুল ইসলামের ছেলে। এ ঘটনার সাথে জড়িত ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, নাটোর সদর উপচেলার মল্লিকহাটি এলাকার অনিমেষ কুমার দাস উত্তম (৩০), বড়াইগ্রাম উপজেলার মেরীগাছা এলাকার শাহীন প্রামানিক (২৬) এবং পাবনার চাটমোহর উপজেলার ধুরইল গ্রামের রাজু হোসেন(২২)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম আরো জানান, গত ১৫ মে প্রতিদিনের নয় অটোরিক্সা নিয়ে ভাড়া খাটতে বের হয় মুন্না। ওই দিন দুপুরে ছিনতাইকারীরা ভাড়ায় মুন্নার অটোরিকশাযোগে নাটোর রেল স্টেশন এলাকা থেকে আখেরের মোড় এলাকায় যায়। পরে তারা সেখানে গামছা দিয়ে মুন্নার মুখ বেঁধে বেধড়ক মারপিট করে ব্যাটারিচালিত অটোরিক্সা ও একটি স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে মুন্না প্রতিকার চেয়ে পুলিশ সুপার বরাবর একটি লিখিত আবেদন করেন। পরে পুলিশ সুপারের দিক নির্দেশনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার ও অটোরিক্সা এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। মামলার অপর পলাতক অভিযুক্ত নাটোর শহরের কান্দিভিটা এলাকার অমর ইসলামের ছেলে সূর্য ইসলাম (২৫) পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads