সোনারগাঁ পৌরসভায় নয়ামাটি গ্রামে একমাত্র ছেলের মৃত্যুর খবর শুনে পাঁচ মিনিট পর পিতার মৃত্যু হলো। তাঁদের দুজনকে এক সঙ্গে জানাযা দিয়ে স্থানীয় কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ৯টায় ছেলে মুজিবুর রহমানের (৬৫) মৃত্যুর পাঁচ মিনিট পর চলে গেলেন বাবা মজিদ দারোগা (৯০)।
জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা নয়ামাটি গ্রামে ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মজিদ দারোগা বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন ছিলেন। তাঁর একমাত্র ছেলে মজিবুর রহমান সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত ৯টায় তিনি মারা যান। ছেলের মৃত্যুর খবর শুনে ৫ মিনিট পরে পিতাও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বাবা ছেলের এক সঙ্গে জানাজার নামাজ শেষে স্থানীয় নয়ামাটি কবরস্থানে পাশাপাশি কবর দেওয়া হয়েছে। এ মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





