দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক, প্রকাশক এবং গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে মাগুরা গ্রুপের প্রতিষ্ঠান বাংলাদেশ নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড (বিএনইএল) পরিবার।
এক শোকবার্তায় তিনি বলেন, আতিকউল্লাহ খান মাসুদ দীর্ঘ সময় সাহসিকতার সঙ্গে দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক জনকণ্ঠ সম্পাদনার দায়িত্ব পালন করেছেন।
সংবাদপত্র প্রকাশনার জগতে মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ দিয়েছেন নতুন মাত্রা। তার মৃত্যুতে দেশ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার একজন মহান মুক্তিযোদ্ধাকে হারালো। তিনি এ প্রজন্মের সংগঠক ও উদ্যোক্তাদের অনুপ্রেরণা হিসেবে চিরকাল বেঁচে থাকবেন।





