জাতীয়

জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে: চরমোনাই পীর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ জানুয়ারি, ২০২৪

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সদ্য অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনে সিংহভাগ জনগণ অংশগ্রহণ করেনি। ভোটও প্রদান করেনি। জনগণ এক অঘোষিত যুদ্ধের মাধ্যমে এই সরকারকে প্রত্যাখ্যান করেছে।

বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সিটিউশনে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, এর থেকে সুন্দর নির্বাচন আর হতে পারে না। এসব দেখে পরবর্তী প্রজন্ম কি শিখবে? একদিন এসবের পতন হবে, যা এ সরকার ভালোভাবেই জানে। আর ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন ও প্রতিবাদী হতে হবে।

সম্মেলনে চরমোনাই পীর সাহেব ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করেন এবং তাদের শপথ পাঠ করান।

সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, মহাসচিব ইউনুস আহমেদ, ফায়জুল করিম প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads