জাতীয়

জবি ছাত্রীর মৃত্যু ঘটনায় ট্রাক চালক গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর, ২০২১

নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাক চাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিকতা বিভাগের ছাত্রী মিতুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ট্রাক চালক মো.সাহাব উদ্দিন ওরফে শিপন (২৪) কুল্লিার চৌদ্দগ্রাম এলাকার ১০নং বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো.বেলালের ছেলে।

গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে সোনাইমুড়ী উপজেলার কৈশল্যারবাগ এলাকা থেকে সোনাইমুড়ী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো.ইব্রাহীম খলিল একই দিন রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার (১৯ ডিসেম্বর) সকালে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, বেপরোয়া গতির ট্রাক চাপায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাবরিনা আক্তার মিতু (২২) সোনাইমুড়ী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কে মারা যায়। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম আবর্তনের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিল। মিতু সোনাইমুড়ীর ৭নং বজরা ইউপির শিলমুদ জমদ্দার ভূঁইয়া বাড়ীর মর্তুজা ভূঁইয়ার কন্যা। তিন বোনের মধ্যে মিতু সবার বড়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads