জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংস্কৃতিক কেন্দ্রের ২০১৯-২০ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সাংস্কৃতিক কেন্দ্রের মডারেটর চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বজলুর রশিদ এক কার্যনির্বাহী সভায় ২০১৯-২০ সেশনের জন্য ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চারুকলা বিভাগের নবম ব্যাচের ফাইয়াজ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে দর্শন বিভাগ দশম ব্যাচের মো. সাঈদ মাহাদী সেকেন্দার। এই কমিটি আগামী ১ জুলাই হতে পরবর্তী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
এ সময় জবি সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টারা, সাবেক নেতারা ও বর্তমান কমিটির সভাপতি-সাধারাণ সম্পাদক উপস্থিত ছিলেন।





