সারা দেশ

জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সাজানো মামলা দেওয়ার অভিযোগ

  • ''
  • প্রকাশিত ৭ জুলাই, ২০২৪

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ (মোকন্দ দীঘিরপাড়) এলাকার মুক্তা বেগম নামে এক নারীর বিরুদ্ধে জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো মামলা দায়েরের অভিযোগ উঠেছে। মুক্তা বেগম ওই এলাকার নুর ইসলামের স্ত্রী।

রোববার (৭ জুলাই) দুপুরে ওই সাজানো মামলা সু্ষ্ঠু তদন্তের দাবীতে লালমনিরহাট পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন দিয়েছেন একই এলাকার ভুক্তভোগী আব্দুল হকের পুত্র মোঃ এমদাদুল হক (৩৫)।

জানাগেছে, জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে বাদী লালমনিরহাটের গুড়িয়াদহ এলাকার মোঃ নুর ইসলাম স্ত্রী মোছাঃ মুক্তা বেগম (৩৪) গত ২৫ জুন লালমনিরহাট আদালতে একটি সাজানো মামলা দায়ের করেন। যাহার মামলা নং-সিআর ৪৯৭/২৪ (লাল)। এতে আইনজীবি বাদীর মনগড়া ঘটনা উল্লেখ করে আদালতে ওই মামলা দায়ের করে। এরআগে জমি নিয়ে বিরোধে দায়ের করা মামলায় বিচারাধীন রয়েছে। আদালত ওই জমির উপর ১৪৪ ধারা জারী করেছেন (যাহার মামলা নং-পিটিশন ১০৮/(২৩)।

সম্প্রতি ওই জমিতে বাদী পক্ষ বেআইনীভাবে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে বাদী তুচ্ছ কারনে হাসপাতালে ভর্তি হয়। আর হাসপাতালের ভর্তি রেজিষ্টারে বাদীর ঘাড়ে ছিলা-যখম লেখা থাকলেও বাদী পক্ষ পরিকল্পিতভাবে মনগড়া এসিড নিক্ষেপ ঘটনা উল্লেখ করে আদালতে মামলা দায়ের করে।

এরআগে একইভাবে বাদী সাজানো এসিড নিক্ষেপ ঘটনা উল্লেখ করে থানায় লিখিত এজাহার দিলে তার কোন স্বাক্ষী প্রমান ও আলামত না থাকায় থানা পুলিশ অভিযোগটি গ্রহণ করেননি। এরপরেই আদালতে মনগড়া আর্জি পেশ করা হয়। পরে ওই মামলাটি আদালত আমলে নিয়ে লালমনিরহাট সদর থানায় প্রেরণ করেন।

ভুক্তভোগী এমদাদুল হক বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ সুপার রবাবর লিখিত আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads