লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের সাঁকোয়া গ্রামে বাগানের আম জমিতে পড়াকে কেন্দ্র করে আব্দুস ছালাম (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই এলাকার মৃতঃ হোসেন আলীর ছেলে সহিদার রহমান সহেদ (৫০) কে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, জমিজমার সীমানা নিয়ে পূর্ব থেকেই উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জেরে সহিদার রহমান সাহেদ (৫০) ও তার পরিবারের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে একই ধারালো ছোরা দা বাশেঁর লাঠি সহ অভিযুক্ত শহিদুর রহমানের বাড়ির আঙিনায় অবস্থান করে। এ সময় সেলিনার বৃদ্ধ বাবা আঃ ছালাম (৬৫) ক্ষেতে যাওয়ার সময় সহিদার তার হাতে থাকা ছোড়া দিয়ে বৃদ্ধ ছালামের মাথায় চোট মারলে তার মাথার মাঝের অংশে গুরুতর কাটা জখম হয়। বাবাকে বাঁচাতে মেয়ে সেলিনা বেগম এগিয়ে গেলে সেও আহত হয়। পরে আহতদের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে আঃ সালামের মাথার কাটা অংশে কর্তব্যরত চিকিৎসক ১৫ টি সেলাই দেয়। পরে তাকে লালমনিরহাট সদর হাসপাতালের তৃতীয় তলার সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার (৩০ মে) বিকালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর কর হয়েছে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।





