জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে মধুখালীতে বর্ণাঢ্য র‌্যালী

মধুখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের র‌্যালী

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে মধুখালীতে বর্ণাঢ্য র‌্যালী

  • মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ মার্চ, ২০১৯

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০১৯ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ফরিদপুরের মধুখালীতে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় মধুখালী উপজেলা চত্বর থেকে র‌্যালী বের হয়ে উপজেল সদরের ঢাকা-খুলনা মহাসড়কসহ গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। র‌্যালী পরবর্তী উপজেলা মিলনায়তনে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে শিক্ষা সপ্তাহর উদ্বোধন করেন প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ দেলোয়ার হোসেন. নাসিমা আক্তার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষগণ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads