আইন-আদালত

জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন ৭ ডিসেম্বর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ নভেম্বর, ২০১৯

জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন আগামী ৭ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সম্মেলনের তারিখ নির্ধারণ করে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

এতে বলা হয়েছে, সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

এছাড়া মন্ত্রী পরিষদের সদস্য, সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকগণ সম্মেলনে যোগ দেবেন।

বিচার বিভাগীয় কর্মকর্তাগণের জন্য সম্মেলন সংক্রান্ত নির্দেশনা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads