জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠন।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ কামুচান শাহ মাজার এলাকায় এ মিলাদ মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শুভাঢ্যা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা বেগমের সভাপতিত্বে, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের কার্য নির্বাহী সদস্য জাকির হুসাইন এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজি মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ বাসের উদ্দিন, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শুক্কুর, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি হাজি মোঃ মাহমুদ আলম, সাধারণ সম্পাদক হাজী ডাঃ এইচ. এম সেলিম, ঢাকা সিটি কর্পোরেশন ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ মাসুদ, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদ এর একান্ত সচিব মোঃ তোফায়েল আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা মহিলা আওয়ামী লীগের আহবায়ক জাহানারা বেগম, যুগ্ম আহবায়ক মনোয়ারা বেগম, আল আামিন আব্দুল্লাহ, দ্বীন ইসলাম, বেল্লাল হোসেনসহ প্রমুখ। এসময় প্রায় ২ শতাধিক অসহায় দুস্থ এতিম প্রতিবন্ধী মানুষের মাঝে চাল,ডাল, আলু,তেল প্রদান করা হয়।





