সারা দেশ

জামানত হারালেন রানীশংকৈল পৌরসভার ৯ মেয়র প্রার্থী

  • ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশিত ২০ ফেব্রুয়ারি, ২০২১

নির্ধারিত সংখ্যক ভোট না পাওয়ায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে ৯ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

জানা যায় পৌরসভা নির্বাচন বিধিমালা ২০১০ অনুসারে, নির্বাচনে যে পরিমাণ ভোট পড়েছে, তার আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসেবে রানীশংকৈল পৌরসভা নির্বাচনে ১২ প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীর মধ্যে ৯ জনই তাদের জামানত হারাচ্ছেন।

১৪ ফ্রেরুয়ারি অনুষ্ঠিত রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে মোট ভোট পড়েছে ১১ হাজার ৭১৬ টি। সে অনুযায়ী প্রত্যেক প্রার্থীর জামানত ফেরত পেতে হলে কমপক্ষে ১ হাজার ৪৬৩ ভোট পেতে হতো। নির্বাচনে ২ হাজার ৮০৬ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান মেয়র নির্বাচিত হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোকাররম হোসাইন ২ হাজার ৩৭১ ভোট ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর সরকার পান ২ হাজার ৩২১ ভোট। বিএনপির প্রার্থী মাহমুদুন নবী পান্না বিশ্বাস পান মাত্র ৪৪৮ ভোট। জাতীয় পার্টির আলমগীর হোসেন পান ৪৯৮ ভোট।

অন্যদিকে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফম রুকুনুল ইসলাম ডলার রেলইঞ্জিন প্রতীক নিয়ে পান ৪৭৪ ভোট। উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক (বহিষ্কৃত) আব্দুল খালেক জগ প্রতীক নিয়ে ১২৮৫ ভোট পেয়েছেন। পৌর আ. লীগের সম্পাদক (বহিষ্কৃত) রফিউল ইসলাম কম্পিউটার প্রতীকে পান ৯০৩ ভোট। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (বহিষ্কৃত) নওরোজ কাউসার কানন চামচ প্রতীকে ১৩৩ ভোট পান।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক নারিকেল গাছ প্রতীক নিয়ে ২৩১ ভোট পান। নির্বাচন থেকে সরে দাঁড়ালেও আ. লীগ নেতা (বহিষ্কৃত) ইসতেখার আলী মোবাইল ফোন প্রতীকে ৩৯ ভোট ও সাবেক মেয়র বিএনপির বিদ্রোহী প্রার্থী মোখলেসুর রহমান পান মাত্র ৭ ভোট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads