জামালপুরে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

প্রতীকী ছবি

জাতীয়

জামালপুরে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ মে, ২০২০

জামালপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২৮ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। জামালপুর ও ময়মনসিংহ পিসিআর ল্যাব থেকে রোববার রাতে দুই দফায় পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হলেন ১৪৪ জন। রাতে সিভিল সার্জন কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

জামালপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে পাওয়া যায় ৭৯টি নমুনা পরীক্ষার ফলাফলে জামালপুর সদর উপজেলায় তিনজন এবং ময়মনসিংহ পিসিআর ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষার ফলাফলে আটজনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। তাদের মধ্যে মেলান্দহ উপজেলায় পাঁচজন, সরিষাবাড়ীতে দু’জন এবং বকশীগঞ্জ উপজেলায় একজনের করোনা পজিটিভ আসে। এছাড়া রোববার রাত পৌনে ১২টার দিকে ময়মনসিংহ পিসিআর ল্যাব থেকে আরেক দফা আসা নমুনার প্রতিবেদনে মেলান্দহ উপজেলায় আরো ১৬ জন এবং দেওয়ানগঞ্জ উপজেলায় একজনের করোনা পজিটিভ আসে। এ নিয়ে জেলায় একদিনে সর্বোচ্চ ২৮ জন করোনার রোগী শনাক্ত হলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads