জামালপুর করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে কর্মহীন, শ্রমজীবী, নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার জামালপুর জেলা আওয়ামী লীগের দর্লীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি প্রায় ৬ শতাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল,লবণ।
এসময় জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, আলহাজ্ব জিএসএম মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষের জন্য বরাদ্দ করা সরকারি উপহার সামগ্রী বিতরণে কোন অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলার আহবান জানান। অসহায় মানুষদের তালিকা তৈরি করে পর্যায়ক্রমে উপহার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
সরকারের পাশাপাশি কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান তিনি।





