জামালপুরে পিসিআর ল্যাবের উদ্বোধন

সংগৃহীত ছবি

সারা দেশ

জামালপুরে পিসিআর ল্যাবের উদ্বোধন

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১২ মে, ২০২০

জামালপুরে করোনা ভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার জন্য রিয়েল টাইম পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরে এই ল্যাবের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি।

ল্যাব উদ্বোধনের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

আধুনিক মানসম্পন্ন এই ল্যাবে প্রতি ব্যাচে ৫ ঘন্টায় ৯৪ টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। দুটি ব্যাচে নমুনা পরীক্ষা করা গেলে এখানে প্রতিদিন ১৮৮টি নমুনা পরীক্ষা করা যাবে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads