জামালপুরে বকনা বাছুর দিচ্ছে দুধ!

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

জামালপুরে বকনা বাছুর দিচ্ছে দুধ!

  • আবদুল লতিফ লায়ন, জামালপুর
  • প্রকাশিত ৯ মার্চ, ২০১৯

মিথ্যা নয়, আলাদিনের সেই আশ্চার্য প্রদীপের জ্বীনের মতো জামালপুর জেলার সরিষাবাড়ির চর রৌহায় এক বকনা বাছুর গরু প্রতিদিনই দুধ দিচ্ছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুধু এক বেলাই নয় দুই বেলাতেই দুধ দোয়াচ্ছেন মালিক ছামিউল ইসলাম।

জানা যায়, সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর রৌহা গ্রামের ছামিউল ইসলামের ১৪ মাসের একটি বকনা বাছুর প্রতিদিন দুই বেলা ৩ লিটার করে দুধ দিচ্ছে। প্রায় ১ মাস ধরে এ বকনা বাছুর দোয়ানো দুধ বিক্রি করা হচ্ছে। এ বিশেষ দুধের জন্য অনেকেই বাড়তি টাকা দিয়ে কিনে নিচ্ছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাছুরটি এক নজর দেখার জন্য বাড়িতে মানুষের আনাগোনা  বেড়েছে।

প্রতিবেশী আকরাম হাসেন বলেন, এ গরুটার বয়স ১৪ মাস। গরুটা ভরেও নাই, বাচ্চাও নেই। প্রসব ছাড়াই দুধ দিচ্ছে। এ অদ্ভুত ঘটনা প্রথমে আমরাও বিশ্বাস করেনি। একদিন ভোরে গিয়ে দেখি বাছুরটিকে দোয়ানো হচ্ছে। শুধু তাই নয় প্রতিদিন নিয়মিত দুই  বেলা করে দুধ দিচ্ছে।

বাছুরের মালিক ছামিউল ইসলামের বাবা আব্দুল হাই মন্ডল জানান, আমার ছেলে ছামিউল ইসলাম এক লাখ ৭০ হাজার টাকা দিয়ে ৩ বছর আগে গর্ভবতী গাভী কিনে আনে। পরবর্তী সময়ে আবার গর্ভবতী হলে এ বকনা বাছুরের জন্ম হয়। ১ মাস আগে আমার নাতি আমাকে এসে অদ্ভুত ঘটনা বলে। আমি গিয়ে দেখি বকনা বাছুরের ওলানের বাট থেকে দুধ পড়ছে। আমি একটা পাত্রে বাছুরটির ওলানের বাট দোহন করে প্রায় তিন লিটার দুধ পাই। তারপর দিন সরিষাবাড়ি পশু হাসপাতালে ডাক্তারের কাছে বাছুরটিকে নিয়ে গেলে তিনি পরীক্ষা করে বলেন, বাছুরটি বড়ই লক্ষ্মী। আপনারা বাছুরটিকে বাড়িতে নিয়ে যতœ সহকারে লালন পালন করেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এলাকার এক মাওলানা বলেন, এটি আল্লাহর দান। আল্লাহর হুকুম ছাড়া ১৪ মাসের বকনা বাছুর দৈনিক ৩/৪ লিটার করে দুধ দিতে পারে না। আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না।

একই এলাকার আব্দুল হালিম জানান, আমার জীবনে এটি একটি অদ্ভুদ ঘটনা দেখলাম। গর্ভবতী না হয়েও বাছুরটি প্রতিদিনই দুধ দেয়ার বিষয়টি খুবই চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এটা কিভাবে সম্ভব আল্লাহ ছাড়া কেউ জানে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads