জামালাপুরে ট্রাক থামিয়ে ত্রাণ লুটের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা,আটক ৫

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

জামালাপুরে ট্রাক থামিয়ে ত্রাণ লুটের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা,আটক ৫

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ এপ্রিল, ২০২০

জামালাপুরে ট্রাক থামিয়ে ত্রাণ লুটের ঘটনায় ১৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামির তালিকায় অনেকেই নিন্মআয়ের মানুষ।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় কাউন্সিলর জামাল পাশা বাদি হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- খোরশেদ আলম (২৬),রফিক (৫১), জীবন মিয়া (২৪), আমির আলী (৩৫) ও সলিমুদ্দিন (২৮)।

মামলার বিবরণ থেকে জানা যায়, ত্রাণবাহী ট্রাক সিংহজানী খাদ্য গুদাম থেকে বের হয়ে বানিয়াবাজারে দিকে যাচ্ছিলো। এ সময় সচ্ছ ও বাবুর নেতৃত্বে মুকুন্দবাড়ি এলাকায় ট্রাক আটকে ত্রাণ লুট করে নিয়ে যায় লোকজন। এ সময় ট্রাকে থাকা জামালপুর পৌরসভার কাউন্সিলর জামাল পাশাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারতে তেরে আসে বলে মামলায় উল্লেখ করেছেন বাদী।

মামলার বাদী কাউন্সিলর জামাল পাশা বলেন, ত্রাণ লুটের ঘটনায় জড়িতরা কার ইন্ধনে ঘটনা ঘটিয়েছে, খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। মামলায় আসামির তালিকায় নিন্মআয়ের মানুষ থাকলে তাদের মামলা থেকে অব্যহতি দেয়া হবে।

জামালপুর সদর থানার ওসি মো: সালেমুজ্জামান বলেন, ঘটনার দিন রাতে মামলা নেয়া হয়েছে। ইতোমধ্যে ৫ জনকে আটক করা হয়েছে । বাকি আসামিদে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads