কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
বিএনপি মুজিবনগর দিবস ও ৭ই মার্চ কে অস্বীকার করার মধ্যদিয়ে বাংলাদেশ ও স্বাধীনতাকে অস্বীকার করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আজ শনিবার (২০ এপ্রিল) সকালে কামরাঙ্গীরচরের একটি কমিউনিটি সেন্টারে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুজিবনগর সরকারের অধীনেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে এবং মুজিবনগর সরকারের কাছ থেকেই ৪০০ টাকা বেতন নিয়েছেন অথচ তার মৃত্যুর পর তার দলের নেতারা তাকে স্বাধীনতার ঘোষক দাবি করছে। এটা মিথ্যার ছাড়া আর কিছুই না।
ঢাকা সিটি কর্পোরেশন ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর নুর আলম চৌধুরী, ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনসহ কামরাঙ্গীরচর আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এর হাজার হাজার নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।।





