সারা দেশ

জীবনকে সাজাতে নিজেকে পরিশুদ্ধ করে নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহব্বান

  • ''
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি:

জীবনকে সাজাতে নিজেকে পরিশুদ্ধ করে নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে দঃফটিকছড়ি ফরাঙ্গীরখিল  গ্রামে বৌদ্ধ ধর্মালম্বীদের ১০ দিনব্যাপী একক সদ্ধর্মদেশনা চলাকালে ড,এফ দীপংকর মহ্থেরো ধূতাঙ্গ সাধক গুরু ভান্তে একথা বলেন,এই একক সদ্ধর্ম দেশনা গতকাল থেকে প্রায় ৪০ শিষ্য নিয়ে ভোর সকালে পিন্ডদান ও সকাল বিকাল একক সদ্ধর্মদেশনা আলোচনা সভা সহ উপদেশ মুলক বক্তব্য রাখেন ।

একক সদ্ধর্ম দেশনায় ড,এফ দীপংকর মহাথেরো ধূতাঙ্গ সাধক তিনি আরও  বলেন,  ধর্মের প্রতি শ্রদ্ধা শীল হয়ে নিজের পরিবারকে ধর্মের প্রতি মনযোগী গড়ে তুলতে হবে, নিজের চিত্ত কে আগে পরিশুদ্ধ করতে হবে অহংকার, লোভ লালসা,মন থেকে মুছতে হবে তাহলে হবে প্রকৃত  ধর্ম।  মুসলিম,হিন্দু , খ্রিস্টান ইহুদী যত শ্রেণীর মানুষ আছে সবাই কে একই পরিবারের সদস্য  হিসেবে মনে ধারন করতে হবে মানুষ মানুষের মাঝে ভেদাভেদের কোন চিহ্ন থাকবেনা ।

তিনি আরও বলেন, সংসার জগতে দুঃখ থাকবে, বেদনা থাকবে তাই বলে ধর্মকে ছোট করে দেখার সুযোগ নেই এর মাঝে নিজ নিজ ধর্মকে মনের মাঝে লালন করাই হবে প্রকৃত অর্থে ধর্ম।  আগামী ১ রা মার্চ জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে জন্মমাস  ফানুস উড়ানো সহ নানা রকম আয়োজন করা হচ্ছে।  এমন আয়োজন যারা করেছেন তারা হলেন ফরাঙ্গীখিল গ্রামের লায়ন নিপু বড়ুয়া, মাষ্টার দুলাল কান্তি বড়ুয়া, ভাগ্যধর বড়ুয়া, রতন বড়ুয়া, প্রফেসর মানিক চন্দ্র বড়ুয়া,  সাংবাদিক বাচ্চু বড়ুয়া, সাগর বড়ুয়া, সৌরভ বড়ুয়া সহ বৌদ্ধ যুব পরিষদের সকল সদস্যরা। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads