জেল হত্যা দিবস উপলক্ষে গতকাল বুধবার (৩ নভেম্বর) ধানমন্ডি ৩২ নং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় চার নেতার স্মরনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তারিক সাঈদের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেল হত্যা দিবস উপলক্ষে তারিক সাঈদ বলেন, আজ (গতকাল) জেল হত্যা দিবস। বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ, মন্ত্রীসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচ এম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। জাতি তাদের চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।





