কাউখালী উপজেলায় ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০টি কেন্দ্র সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বিদ্যুত ব্যবস্থা না থাকায় জয়কুল মাধ্যমিক বিদ্যালয় ৩টি অন্ধকার কক্ষের বুথে মোমবাতির আলোতে ভোট গ্রহন করা হয়েছে।
ভোটারদের দীর্ঘ লাইন অপেক্ষা করে ভোট প্রদান করতে হয়েছে বিদায় অনেকেই অসুস্থ হয়ে পরেছেন। তাদের অভিযোগ খুব ধীরগতিতে ভোট নেয়া হচ্ছে। এছাড়া কোন কেন্দ্রই স্বাস্থ্য বিধি মানার কোন বালাই ছিল না। স্বাস্থ্য বিধি মানার সুরক্ষার কোন ব্যবস্থাই ছিল না কেন্দ্রগুলেতে। শত শত ভোটাররা লাইনে দাড়িয়ে ছোট জায়গায় গাদাগাদি করে ভোট দিতে দেখা গেছে।





