বিবিধ

জয় বাংলা অ্যাওয়ার্ড ২০২১’র শীর্ষ ৩১-এ ইভোলিউশন৩৬০

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ ডিসেম্বর, ২০২১

জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, সামাজিক উন্নয়ন এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সারাদেশের ৩১টি প্রতিষ্ঠান ও ব্যক্তি ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২১’-এর জন্য মনোনয়ন পেয়েছেন।

মনোনীতদের মধ্যে একটি প্রতিষ্ঠান হলো সামাজিক অন্তর্ভুক্তি বিভাগের অধীনে ইভোলিউশন৩৬০, যার প্রতিনিধিত্ব করেছে সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট মিস আনিকা সুবাহ আহমেদ উপমা। ​তিনি বাংলাদেশের কানাডিয়ান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক এবং ভারপ্রাপ্ত প্রধান। এছাড়াও ইতিবাচক পরিবর্তন ঘটানোর কারণে ব্রিটিশ রাজপরিবার থেকে সম্মানসূচক ডায়ানা অ্যাওয়ার্ডও পেয়েছেন এই নারী।

সমতার বাংলাদেশ তৈরির লক্ষ্যে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় ইভোলিউশন৩৬০। প্রতিষ্ঠার সূচনাকাল থেকে নানাবিধ কার্যক্রমের মাধ্যমে নারী ও যুব ক্ষমতায়নের জন্য কাজ করছে সংগঠনটি। অনলাইন কার্যক্রমের মাধ্যমে প্রায় ৩ লক্ষ এবং অফলাইন কার্যক্রমের মাধ্যমে হাজার হাজার মানুষের কাছে পৌঁছেছে এই সংস্থাটি। এটি এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ায় তারুণ্যের অংশগ্রহণ বৃদ্ধি করছে এবং তাদের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজের সুযোগ তৈরি করছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে সাইবার বুলিং এর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, দুর্বল নারীদের জন্য আইনি সহায়তাদানে সাহায্যকরণ, উন্নয়ন কার্যক্রম সংগঠন ইত্যাদি।

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পাওয়া প্রসঙ্গে আনিকা সুবাহ আহমেদ বলেন, ‘বরাবরই যেকোনো প্রাপ্তি ভবিষ্যত কার্যক্রমগুলোর জন্য অনেক অনুপ্রেরণা জোগায়। দেশের এত সংস্থাগুলোর মধ্যে মনোনয়ন প্রাপ্তি নিঃসন্দেহে একটি গর্বের বিষয়। এই অর্জনটি উৎসর্গ করতে চাই সারাদেশে ছড়িয়ে থাকা আমার ৫০০ এর বেশি স্বেচ্ছাসেবকদের, যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে পরিবর্তনের লক্ষ্যে।"

মারিয়া রহমান

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads