ঝিনাইদহের শৈলকুপায় জিকে সেচ খালের দু’পাড়ে গড়ে ওঠা দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড-পাওবি।
বুধবার(১৮ মার্চ) সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ উচ্ছেদ অভিযান করা হয়।
দিনব্যাপী কাতলাগাড়ী বাজারের জিকে প্রধান সেচ খালের পাশে গড়ে ওঠা টিনসেড, কাঁচা-পাকা, আধাপাকা এবং পাকা স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানের পর ব্যবসা পরিচালনা করতে যে যার মতো করে আশ্রয় নিয়েছে বিভিন্ন জায়গায়।





