ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েছিল শিশু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েছিল শিশু

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুন, ২০২১

গাজীপুরের শ্রীপুরে সুউচ্চ বৈদ্যুতিক সঞ্চালন লাইনের টাওয়ারে ওঠে পড়ে এক মানসিক প্রতিবন্ধী  শিশু। উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামে ৩৩ কেভি বৈদ্যুতিক সঞ্চালন লাইনের টাওয়ারের ওপর থেকে ১১ বছর বয়সী ওই শিশু আড়াই ঘণ্টা পর নিরাপদে নিচে নেমে আসে।

আজ সোমবার দুপুর ১ টা থেকে সাড়ে তিনটার মধ্যে এ ঘটনা ঘটে।

মেয়েটির পরিবার  জানান, সোমবার দুপুর ১টা থেকেই তার মেয়ে নিখোঁজ হয়। পরে খবর আসে সে বৈদ্যতিক খুঁটিতে উঠে বসে আছে। অনেক চেষ্টা করেও তাকে নামানো যাচ্ছিল না । পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় । দুপুর তিনটার দিকে মেয়েটি একাই নিচে নেমে আসে। এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল বলে স্থানীয়রা জানান। পরিবার জানায়, পাঁচ বছর বয়স থেকেই শিশুটি মানসিক সমস্যায় ভুগছে। বেশ কয়েক জায়গায় মেয়েটির চিকিৎসা চলছে।

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. ইফতেখার হোসেন রায়হান বলেন, শিশুটি অক্ষত অবস্থায় ওপর থেকে নেমে এসেছে। সে মানসিক ভারসাম্যহীন এটা তার পরিবার নিশ্চিত করেছে ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads