টঙ্গীবাড়িতে একই সময়ে ৭ বসত বাড়িতে চুরি

প্রতীকী ছবি

সারা দেশ

টঙ্গীবাড়িতে একই সময়ে ৭ বসত বাড়িতে চুরি

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১ মে, ২০২০

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের মটুকপুর গ্রামে ৭ বসত বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার ভোর রাতে মটুকপুর গ্রামের মোল্লা বাড়ীতে ইদ্দিছ মোল, সুলতান মোল্লা, সাবি মোল্লা, ইয়াছিন মোল্লা, আলাউদ্দিন মোল্লা, ফারুক মোল্লা ও পশ্চিম মটুকপুর গ্রামে আতিক বেপারীর বসত ঘরে চুরির ঘটনা ঘটে।

ফারুক মোল্লার ভাই আনোয়ার মোল্লা জানান, ভোর রাতে একই সময়ে আমাদের এলাকায় ৭টি বসত বাড়িতে চুরি হয়েছে। ঘরের দরজার ছিটকিনি খুলে চোর ঘরে ডুকে স্বর্ণ অলংকার, মোবাইল ফোন ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ডিউটি অফিসার এ এস মিজান জানান, এখনো কোন চুরির অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads