মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অমর একুশে ফেব্রুয়ারী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, সহকারী কমিশনার (ভূমি) উছেন মে, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, শিক্ষা কর্মকর্তা আনজু মান আরা বেগম, নবীন কুমার রায় প্রমুখ।
সভায় দিবসটি উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে।





